র‌্যাব-৯, (সদর কোম্পানী) সিলেট এর অভিযানে এসএমপি সিলেট এর কোতয়ালী থানাধীন এলাকা হতে মানবপাচার চক্রের ০২ জন স্বক্রীয় সদস্য গ্রেফতার। র‌্যাব-৯, (সদর কোম্পানী) সিলেট এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১২/০১/২০২২ ইং তারিখ রাত্রী ০১:১০ ঘটিকার সময় টহল অভিযান পরিচালনা করে, এসএমপি সিলেট এর মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাজারের পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০৩ টি মোবাইল ও ০৩ টি সীমকার্ডসহ গ্রেফতারকৃত মানবপাচার চক্রের স্বক্রীয় সদস্য ১। শহিদুল ইসলাম শাহিন (৪০), পিতাঃ মৃত আবদুল আলিম, সাং-নাজিরের গাও, পোষ্ট- সোনাতুলা, থানাঃ জালালাবাদ, জেলাঃ সিলেট, ২। আশিকুর রহমান (৩৫), পিতাঃ মোঃ মানিক মিয়া, সাং- দক্ষিন সুলতানপুর, পোষ্ট- শ্রীরামপুর, থানা- মোগলাবাজার, জেলা- সিলেট’দ্বয়কে গ্রেফতার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামীকে এসএমপির কোতয়ালী থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি