মৌলভীবাজার সদর উপজেলার ইউপি নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। ১২ জানুয়ারি বুধবার দুপুর সাড়ে ১২ ঘটিকায় মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে শপথ পাঠ করান জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দরা হলেন ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী আবু মিয়া চৌধুরী, ২নং মনুমুখ ইউনিয়ন পরিষদে এমদাদ হোসেন ঝুনু, ৩নং কামালপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী মোঃ আপ্পান আলী, ৪নং আপার কাগাবলা ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী ইমন মোস্তফা, ৫নং আখাইলকুড়া ইউনিয়ন পরিষদে বদরুজ্জামান চুনু মিয়া, ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদে আবু সুফিয়ান, ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদে আখতার উদ্দিন, ৮নং কনকপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী রুবেল উদ্দিন, ৯নং আমতৈল ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী সুজিত দাশ, ১০নং নাজিরাবাদ ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী আশরাফ উদ্দিন আহমদ, ১১নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম তাজ এবং ১২নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী গোলাম মোশারফ টিটু।