দক্ষিন সুরমা উপজেলার মোগলাবাজার থানার ৫নং সিলাম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরমোহাম্মদপুর গ্রামে ৬ষ্ট আব্দুর রহমান দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ৮ জানুয়ারি ২০২২ইং রোজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ৫নং সিলাম ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান শাহ্ অলিদুর রহমান।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মাহবুব আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং আব্দুর রহমান এর পরিচালনায় অনুষ্টিত উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগ সদস্য এমরুল হাসান, মদনমোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অরুন দেবনাথ সাগর, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি এম এ রশীদ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক এম এইচ দিনার চৌধুরী, ড্রিম সিটি ডেভলপার্স সিলেটের এক্সিকিউটিভ ডিরেক্টর শাহ মোর্শেদ প্রমূখ। অনুষ্টান উদ্বোধনের পর সিলেট মহানগর ছাত্রলীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক নাঈম আহমদ কে র্সবর্ধনা প্রদান করা হয়। উদ্বোধনী খেলায় আর কে জুটি ঢাকা দক্ষিন বনাম জাবেদ জুটি পরস্পরের মোকাবেলা করে। খেলায় আর কে জুটি জয়লাভ করে।
