দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২৯৭ জন এবং মারা গেছেন ৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ হাজার ৩৮ জনের এবং শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮০ হাজার ৩০২ জন। বুধবার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৯ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ৯৩৩ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ০৫ শতাংশ।