ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৭৬ জন। এর মধ্যে ঢাকায় ১৩৫ জন এবং ঢাকার বাইরে ৪১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তাছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৯৬ জন। এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৮৬ জন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৬৮৪ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৫৫০ জন, আর বাকি ১৩৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত ২৫ হাজার ২৪১ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২৪ হাজার ৪৬১ জন।