সিলেটে পচাবাসি খাবার পরিবেশন, অস্বাস্থ্যকর পরিবেশ এবং ব্যবসা পরিচালনার লাইসেন্স না থাকার দায়ে ভোজনবাড়ি রেস্টুরেন্টটি সিলগালার ঘন্টায় ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়ছে।

গতকাল র‌্যাবের ডিএডি পদমর্যাদার এক কর্মকর্তা বাদী হয়ে কোতোয়ালি থানায় আটককৃত ৩ জনসহ ১৩ জনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন।  পুলিশ মামলাটি নথিভুক্ত করেছে।

আজ বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। তিনি জানান, র‌্যাব ভোজনবাড়ি থেকে আটককৃত ২ জন ও অন্য আরেকজনসহ মোট ১৩ জনের বিরুদ্ধে বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। তাদের অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। তিনি বলেস, গ্রেফতারকৃত ৩ জনকে আজ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে ভোজনবাড়ি রেস্টুরেন্টের ম্যানেজার ও সুপারভাইজারকে আটক করে নিয়ে যায় র‌্যাব। এই দুজনসহ মোট ৩ জনকে মামলায় গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- তুরাব আলী, সুভ চন্দ্র, সৈয়দ মখদ্দিস আলী। গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে আগত র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৩