মা ও শিশুমৃত্যু হার কমানোর লক্ষ্যে জনসচেতনতামূলক কার্যক্রম গতিশীল করার জন্যে সিরাজগঞ্জের কাজিপুরে পৃথক দুটি অনুষ্ঠানে ৩টি দাতা সংস্থার প্রতিনিধি দলের চিকিৎসকগণ পরিদর্শন করেছেন।

২৪ অক্টোবর সকাল ১১ টায় উপজেলার সোনামূখী ইউনিয়নের পাঁচগাছি গ্রামে মা, ও শিশু সমাবেশে গর্ভবতি মা, ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং করনীয় বিষয়ক বক্তব্য তুলে ধরেন কানাডিয়ান এ্যম্বাসির ,ডাঃ মোমেনা, মিসেস ফারজানা,ইউনেসেফ এর ডাঃ সামিমা,ডাঃ নাজমান,ডাঃ ডেটোওয়ার,ইউ এন এফ,পি এ, এর ডাঃ হাসান,ডাঃ ববিরেওয়েট।এ সময় পরিদর্শক দলকে সহযোগিতা করেন কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল।পরে চিকিৎসকগন সোনামূখী গ্রামে অনুষ্ঠিত জনসচেতনতামূলক সাংস্কৃতিক কার্যক্রম পটমালা যমুনার বাঁকে বাঁকে ইমপ্রুভিং সেস্কুয়াল রিপ্রেডাক্টিভ হেল্থ এন্ড রাইস্ট ইনক্লুডিং ম্যাটারনাল এন্ড নিউনেটাল হেল্থ ইনিশিয়েটিভ কেয়ার বাংলাদেশ এর জারিগান পরিদর্শন করেন।

এরপর চিকিৎকগণ সোনামূখী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাকল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। এসময় বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সিরাজগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহেল বাকি, কাজিপুর পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ ভৌমিক, ডাঃ চিত্রারাণী ঘোষ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও বিকাল ৩ টায় কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন বিশেষ করে এ এন সি/ পি এন সি, এন সি ডি কর্নার কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কর্নার, ব্রেস্টফিডিং কর্নার সহ বিভিন্ন ইউনিটের সেবা কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার দেব ব্রত রায়,মেডিকেল অফিসার লুবনা জাহান সহ অন্যান্য চিকিৎসকগন।পরিদর্শক দল নানা কার্যক্রম দেখে সন্তোষতুষ্টি প্রকাশ করেছেন এবং কার্যক্রম আরও বেগবান করার জন্যে সহায়তা অব্যহত রাখার আশা ব্যক্ত করেন।