পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধসহ বন্দরের অভ্যন্তরীন কার্যক্রম বন্ধ রয়েছে।
রবিবার (১৫ আগষ্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।
তিনি বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে আজ (২০ অক্টোবর) সকাল থেকে হিলি স্থলবন্দরে ভারত- বাংলাদেশের সকল প্রকার আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।
আগামীকাল (২১ অক্টোবর) বৃহস্পতিবার সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে।
হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে হিলি বন্দরে আমদানি রফতানি ও বন্দরের অভ্যান্তরীন লোড আনলোড সহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে বন্দরে পণ্য আমদানি রফতানিসহ সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হবে।
