“সাম্প্রদায়িক সন্ত্রাস, রুখে দাঁড়াও বাংলাদেশ ” এ প্রত্যয়ে দেশব্যাপি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা, অগ্নি সংযোগ, লুটপাট, ও ভয়াবহ নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি ও সম্প্রীতি শোভাযাত্রা করেছে কাজিপুর উপজেলা যুবলীগ।

মংগলবার (১৯ অক্টোবর ) দুপুর ১২টায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলি আসলাম এর নেতৃত্বে একটি শান্তি ও সম্প্রীতি শোভাযাত্রা

আলমপুর চৌরাস্তা প্রদক্ষিণ করে উপজেলা আঃলীগের কার্যালয়ে এসে সমবেত হয়। উক্ত শোভাযাত্রায়অংশনেনউপজেলাআঃলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগের নেতা কর্মিসহ সনাতনধর্মের সদস্য বৃন্দ।

পরে উপজেলা যুবলীগে সহসভাপতি শাহাআলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ।

তিনি বলেন, বিএনপি জামাত জোটের পৃষ্ঠপোষকতায় সাম্প্রতিক সময়ে কুমিল্লা, নোয়াখালী ও রংপুরের পীরগন্জ সহ বিভিন্ন জায়গায় সনাতনী হিন্দুগণের উপর উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা, অগ্নি সংযোগ, লুটপাট ও ভয়াবহতান্ডব চালিয়ে দেশে অস্থিরতা তৈরি করছে। ধর্মের নামে হত্যা,লুটপাট, নির্যাতন চলতে দেয়া হবে না। এদেরকে সম্মিলিত ভাবে প্রতিহত করতে হবে। আমরা এ হীনকাজের জন্য প্রতিবাদ জানাই। তিনি দোষীদের শাস্তির দাবি করেন। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলি আসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আঃলীগের সহ প্রচার সম্পাদক শওকত আকবর, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউনুস উদ্দিন, প্রচার সম্পাদক সরোয়ার হোসেন,ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, সাবেক ছাত্র নেতা সাইফুল ইসলাম, আব্দুল মুকিত তাং,জিয়াউর রহমান, কাজল, শাহীন আলমসহ বিভিন্ন ইউনিয়ণের যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

এ শান্তি ও শোভাযাত্রা থেকে হত্যা কান্ডে জড়িত সকল আসামিদের ফাঁসির দাবি জানানো হয়।