কুমিল্লার দেবিদ্বারে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজায় দেবিদ্বার উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের ধারাবাহিকতায় দেবিদ্বার উপজেলার ৩ নং রসুলপুর ইউনিয়নে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল মুন্সী ও আব্দুল্লাহপুর খা বাড়ির সন্তান,হাজী আমীর উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং কাগজ প্রেসের ব্যাবস্থাপক এম এ সবুর খান।
এ সময় তারা হিন্দু সম্প্রদায়ের লোকজন ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং কাপর ও আর্থিক সহযোগিতা প্রদান করেন। পূজা পালনে যেন কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সকলকে সতর্ক থাকার আহবান জানান।
তাঁরা আরো বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক এক হয়ে পথ চলি। প্রত্যেকের ধর্মকে আমরা সম্মান করি।
পূজা মন্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন,দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী,স্বেচ্ছাসেবকলীগ নেতা সাবেক জিএস আব্দুল মান্নান মোল্লা,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য প্রভাষক সাইফুল ইসলাম শামিম,কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক,উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক ইকবাল হোসেন রুবেল সহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ।
