শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার ( ৩ অক্টেম্বর) দুপুর ২টার দিকে মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২১ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া । অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়ের সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যগণ।

মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২১ উদযাপন উপলক্ষে আইন-শৃংখলা সংক্রান্ত বিষয়ে সকল থানা থেকে আগত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত সকলের মতামত গ্রহণ করেন।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, মৌলভীবাজারে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। শান্তিপূর্ণভাবে পুজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যেকোন পরিস্থিতি মোকাবেলায় সতর্ক রয়েছে।