পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দৈনিক বাংলাদেশ মিডিয়া পত্রিকার সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভাকাঙ্খক্ষী ও শুভানুধ্যায়ীসহ দেশবাসীকে ঈদ শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন দৈনিক বাংলাদেশ মিডিয়া পত্রিকার প্রধান সম্পাদক মোঃ আলী হোসেন সরকার।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেছেন, ঈদ শুধু আজ মুসলমানদেরই ধর্মীয় উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আজ সার্বজনিন উৎসবে পরিণত হয়েছে।

ঈদুল ফিতর উদযাপন করার এই সময়ে গোটা বিশ্ব আজ করোনা ভাইরাস নামক মহামারীতে আক্রান্ত। করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াল থাবা বাংলাদেশেও বিস্তার লাভ করেছে।

লকডাউনের কারণে কর্মহীন মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

এমতাবস্থায় মুসলিম উম্মাহের জন্য পরিপূর্ণ ভাবে ঈদুল ফিতর উদযাপন কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবুও মাহে রামাদ্বানের শিক্ষায় উদ্ধুদ্ধ হয়ে অসহায় দরিদ্র মানুষকে ঈদ আনন্দে শামিল করতে হবে। আনন্দ ভাগাভাগি করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৩