সুনামগঞ্জ জেলার শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুলের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ উঠেছে। শাল্লা থানা এলাকার সুলতানপুর গ্রামের আনোয়ার হোসেন সুনামগঞ্জের আদালতে একটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। আদালত থেকে এই মামলার তদন্ত করার জন্য থানায় পাঠানো হয়। মামলার আসামী রায়হান মিয়া, কাশেম, বাবলু , হাবিবুর, তোহরা এর পক্ষ থেকে ওসি শাল্লা থানাকে বড় অংকে টাকা দিয়ে উক্ত থানার পুলিশ কর্মকর্তা করিমকে দিয়ে আনোয়ার হোসেনের মোবাইলে সোমবার (০৮ই মার্চ ২০২১) সকাল ১০ টায় থানায় আসার কথা বলেন।
আনোয়ার হোসেনের স্ত্রী ও মেয়েকে নিয়ে থানায় আসিলে এই মামলায় আপোস করার বিষয় ওসি নাজমুল আনোয়ারকে প্রস্তাব করেন। আনোয়ার হোসেন আপোসে যাওয়ার বিষয়টি না মানিলে আনোয়ার ও তার স্ত্রীসহ মেয়েকে থানায় আটকে রাখেন শাল্লা থানার ওসি নাজমুল। আনোয়ার হোসেন এই বেপারে প্রাশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে সুবিচারের আসায় অনেক আকুতি করেন। দৈনিক বাংলাদেশ মিডিয়ার ক্রাইম রিপোর্টার মেহদী হাসান, আনোয়ার হোসেনের কাছ থেকে তার আটকানোর বিষয়টি রেকর্ডমূলক শিকারোক্তি নেন।
ওসি নাজমুল আনোয়ার হোসেনকে বলেন, মামলায় আপোস করিলে তোমাকে ছেড়ে দেওয়া হইবে আপোস না করিলে তোমাকে ও তোমার স্ত্রীসহ মেয়েকে মামলা দিয়ে কোর্টে চালান করার হুমকি দেন ওসি নাজমুল। এ বেপারে দৈনিক বাংলাদেশ মিডিয়া থেকে শাল্লা থানার ওসির সাথে যোগাযোগ করিলে তিনি বলেন, তাদের কে আটকে রাখা হয় নাই তাদের কে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় ডাকা হয়েছে। সকাল ১০.৩০ ঘটিকা থেকে রাত ৮.৩০ মিনিট পর্যন্ত লকাপ রুমে নয় অন্য একটি রুমে আটক অবস্তায় রাখা হয় তাদের। আনোয়ার হোসেন বলেন কিছুক্ষন পর পর একবার আসামী পক্ষ থেকে বলা হয় আপোস করলে ছেড়ে দিবে আবার ওসির পক্ষ থেকে পুলিশ কর্মকর্তা করিম বলেন আপোস করেন ছাড়া পেয়ে যাবেন। আনোয়ার ও তার পরিবারের কান্নার জ্বলে ভেসে যায় শাল্লা থানা প্রাঙ্গন। আনোয়ার বলেন আমি একজন নিরহ কৃষক গরিব মানুষ বলে আমি কি আমার মেয়ের বিচার পাব না।
