ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

চরমোনাই থেকে ফেরার পথে কীর্তনখোলায় ট্রলার ডুবি ঘটনা ঘটে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১   ৩৫৯ বার পঠিত
চরমোনাই থেকে ফেরার পথে কীর্তনখোলায় ট্রলার ডুবি ঘটনা ঘটে

বরিশালের চরমোনাই বাৎসরিক ওয়াজ মাহফিল শেষে শনিবার দুপুর ১২টার দিকে কীর্তনখোলা নদীতে মুসুল্লীবাহী দু’টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে বিকেল ৪টা পর্যন্ত এতে কোনো নিখোঁজ বা হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানায়, চরমোনাই মাহফিলের আখেরী মোনাজাত শেষে ট্রলারে করে নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দেয় মুসুল্লীরা। ট্রলারে অতিরিক্ত যাত্রী থাকায় দুইটি ট্রলারই নদীতে নিমজ্জিত হয়। ট্রলার দু’টিতে শতাধিক যাত্রী ছিলো। তারা সকলেই সাঁতার দিয়ে তীরে কিংবা পার্শ্ববর্তী ট্রলারে উঠে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ সামাজিক যেগাাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এসময় চরমোনাই মাহফিলের ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, ট্রলার ডুবির ঘটনা ঘটলেও সকলেই সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত কেউ নিখোঁজ বা আহত রয়েছে এমন কোনো সংবাদ পায়নি থানা পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa