ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও মেয়ের মৃত্যু

মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯   ৪১৩ বার পঠিত
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও মেয়ের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক ও তার তিন বছরের মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। মৃতরা হলো- ওই গ্রামের গ্রামের আরশাদুল হক (৩৬) ও তার মেয়ে জান্নাতুল অমি (৩)।
গৌরীপুর থানার ওসি কামরুল ইসলাম মিয়া বলেন, কৃষক আরশাদুল তার মেয়েকে কোলে নিয়ে সেচযন্ত্রের বৈদ্যুতিক সুইচ চালু করতে যান। এ সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই আরশাদুলের মৃত্যু হয়। অমিকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল ফেরদাউস বুশরা জানান, হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই অমির মৃত্যু হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa