করোনাভাইরাসের টিকা গ্রহনে ঝুকছে সাধারণ মানুষ। মানুষকে আর করোনাভাইসের টিকা দেওয়ার কথা বলতে হচ্ছে না। মানুষ নিজেরাই টিকাগ্রহণ করতে সকল প্রক্রিযা সম্পন্ন করছে বলে চিকিৎসকরা জানান। তারা বলছেন, অনেক মানুষ রেজিস্ট্রেশন করছেন। আর সময মত এসে টিকা গ্রহণ করছেন।

রাজশাহী বিভাগে এ পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৩৯৩ জন মানুষ করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে সর্বশেষ সোমবার ২৪ হাজার ৬০ জন টিকা নিয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: হাবিবুল আহসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার শুধু রাজশাহীর ৯ উপজেলায় ৩ হাজার ৭৭৭ জন, রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ২ হাজার ৪১৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৩১১ জন, নাটোরে ২ হাজার ৫৯৮ জন, নওগাঁয় ৩ হাজার ৯৩৮ জন, পাবনায় ২ হাজার ৫৪৭ জন, সিরাজগঞ্জে ২ হাজার ৩৯৭ জন, বগুড়ায় ৩ হাজার ৮৪৩ জন এবং জয়পুরহাটে ১ হাজার ২৩০ জন টিকা নিয়েছেন।

সংশ্লিস্ট সূত্রে জানা গেছে- রাজশাহী বিভাগের আট জেলায় টিকাদানের সপ্তম দিনে ১ লাখ ৪ হাজার ৭৩৩ জনকে করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। শুধু গতকাল রোববার (১৪ ফেব্রুযারি) অর্থাৎ ৭ম দিনে রাজশাহীতে টিকা নিয়েছেন ৪ হাজার ৮০১ জন।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার এই তথ্য নিশ্চিত করে জানান, এদিন রাজশাহী বিভাগে ১৮ হাজার ৯৯৫ জন টিকা গ্রহণ করেছে। এরমধ্যে পুরুষ ১২ হাজার ৬৬৯ ও নারী ৬ হাজার ৩২৬। রাজশাহী জেলায় ২ হাজার ৮১১ জন।এরমধ্যে পুরুষ ১ হাজার ৮৯২ ও নারী ৯১৯ জন।রাজশাহী সিটি করপোরেশন এলাকায ১ হাজার ৯৯০ জন।এরমধ্যে পুরুষ ১ হাজার ৩৬৪ ও নারী ৬২৬। চাঁপাইনবাবগঞ্জ জেলায ৯০৮ জন।এরমধ্যে পুরুষ ৬৫৪ ও নারী ২৫৪ জন।

নাটোর জেলায ১ হাজার ৯৩০। এরমধ্যে পুরুষ ১ হাজার ২৪২ ও নারী ৬৮৮ জন। নওগাঁ জেলায় ৩ হাজার ১৯৪।এরমধ্যে পুরুষ ২ হাজার ১৭৭ ও নারী ১ হাজার ১৭ জন। পাবনা জেলায ২ হাজার ৫৯।এরমধ্যে পুরুষ ১ হাজার ৩০৪ ও নারী ৭৫৫ জন। সিরাজগঞ্জ জেলায ১ হাজার ৯৯৫। এরমধ্যে পুরুষ ১ হাজার ৩২০ ও নারী ৬৭৫ জন। বগুডা জেলায ৩ হাজার ১৪৮।এরমধ্যে পুরুষ ২ হাজার ১১৬ ও ১ নারী ৩২ জন।জযপুরহাট জেলায ৯৬০ জন। এরমধ্যে পুরুষ ৬০০ ও নারী ৩৬০ জন।

প্রসঙ্গত, রাজশাহী বিভাগে প্রথম দিনে (রোববার, ৭ ফেব্রুযারি) ৩ হাজার ৭৫৭ জনকে ও দ্বিতীয দিনে (সোমবার, ৮ ফেব্রুযারি) ৫ হাজার ৬৪২ জনকে, তৃতীয দিনে (মঙ্গলবার, ৯ ফেব্রুযারি) ১৩ হাজার ১১৪ জনকে ও চতুর্থ দিনে ( বুধবার, ১০ ফেব্রুযারি) ১৭ হাজার ৯৭১ জনকে, পঞ্চম দিনে (বৃহস্পতিবার, ১১ ফেব্রুযারি) ২৩ হাজার ১৮০ জনকে, ষষ্ঠ দিনে ( শনিবার, ১৩ ফেব্রুযারি) ২২ হাজার ৭৪ জন টিকা গ্রহণ ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৬