রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ১৮ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার নমুনা পরীায় তারা শনাক্ত হন। শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার বিভাগের রাজশাহীতে চারজন, জয়পুরহাটে দুইজন, বগুড়ায় আটজন এবং সিরাজগঞ্জে চারজন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে ২৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।
এর মধ্যে ১৩ জনেরই বাড়ি বগুড়া।

এছাড়া রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন এবং নাটোরের একজন সুস্থ হয়েছেন।

বৃহস্পতিবার বিভাগে করোনাভাইরাসে নতুন করে কারও মৃত্যু হয়নি। রাজশাহী বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৯২ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৩৩৮ জন।

এদের মধ্যে ২৩ হাজার ৬৮৫ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯৬২ জন কোভিড-১৯ রোগী।