ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি

নিউইয়র্কে বাসা থেকে বাংলাদেশি তরুণের লাশ উদ্ধার

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ৩১ জানুয়ারি ২০২১   ৩৭৬ বার পঠিত
নিউইয়র্কে বাসা থেকে বাংলাদেশি তরুণের লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা এলাকার হিল সাইড অ্যাভিনিউয়ের নিজ বাসা থেকে ২১ বছর বয়সী জিমাম চৌধুরী নামে এক বাংলাদেশি তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের বন্ধুরা জানিয়েছেন, রোববার সন্ধ্যায় জিমামের বাসার দরজায় অনেকবার ধাক্কা দিয়ে এবং মোবাইলে যোগাযোগ করে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে জানান তারা। পরে পুলিশ এসে জিমামের লাশ উদ্ধার করে।

নিউইয়র্কের জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েলের একমাত্র ছেলে জিমাম। জুয়েল ও তার পরিবারের অন্যান্য সদস্য বর্তমানে বাংলাদেশে আছেন।

নিহতের আত্মীয় রহমান মাহবুব বলেন, খবর পেয়ে জুয়েলের বাসায় আসলাম এখন। এসে দেখি জিমামের বন্ধুরা পুলিশে খবর দিয়েছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার আগ পর্যন্ত মৃত্যুর কোনো কারণ জানা যাচ্ছে না।

তিনি আরও বলেন, জিমাম তার পরিবারের সঙ্গে বাংলাদেশে গিয়েছিল। কয়েক দিন আগে একা নিউইয়র্কে ফিরে আসেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa