ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ভোলায় জমি নিয়ে বিরোধের জেরে বসত ঘরে আগুন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২১ ডিসেম্বর ২০২০   ৩২৪ বার পঠিত
ভোলায় জমি নিয়ে বিরোধের জেরে বসত ঘরে আগুন

ভোলায় জমি নিয়ে বিরোধের জেরে বসতঘরে আগুন দেয়ার ঘটনা ঘটে। শনিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টায় ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড চর গাজী এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে। এতে ঘরে থাকা জমির দলিল সহ সব মিলিয়ে প্রায় দশ লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত ঘর মালিক আঃ মালেক বলেন, দীর্ঘদিন যাবত আমাদের পার্শ্ববর্তী মুনাফ মাল গংদে সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। জমি সংক্রান্ত বিরোধ থাকায় আমার বসতঘড়ে আগুন দেওয়া হয়। তিনি আরো বলেন, এর আগে আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আছে মুনাফ মাল।এখানেই শেষ নয় বিভিন্ন ভাবে বাড়ি থেকে উচ্ছেদ করার পাঁয়তারাও চালায় মুনাফ মাল। এর আগে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আমার বাড়ির উপরে একটি ঘর উত্তোলন করে।এতে আমি বাধা দিলে আমাকে মারধর ও মেরে ফেলার হুমকি দেয়।

একপর্যায়ে শনিবার রাত্রে আমার বসত ঘরে মুনাফ মালের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী আগুন ধরিয়ে দেয়। এতে আমার ঘরে থাকা জমির দলিলসহ আসবাবপত্র মিলিয়ে প্রায় দশ লক্ষ ৫০ হাজার টাকার অধিক ক্ষতি হয়। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেনে জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa