ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

আজকের রাশিফল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৬ নভেম্বর ২০২০   ৩৬৯ বার পঠিত
আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি মঙ্গল বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতু ও সর্বগ্রাসী গ্রহ রাহুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে ধনু রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। যেমন আয় তেমন ব্যয় হবে। অযথা লোকে আপনাকে ভুল বোঝে এবং সন্দেহ করবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হতে পারেন।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। ভ্রমণকালীন সতর্কতার সঙ্গে চলাফেরা করুন। নচেৎ অর্থ ও মানদন্ডে দন্ডিত হবেন। রাগ জেদ অহংকার আবেগ বর্জন করতে হবে। সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয়-পরিজনরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে হাজির হবে। দাম্পত্য সুখশান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণকালীন বন্ধুত্ব শুভফল প্রদান করবে। অলৌকিক প্রচুর ব্যয় হবে।
মিথুন (২১ মে-২০ জুন)
শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষè নজর রাখুন। টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। শ্রমিক কর্মচারী সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। দূর থেকে আসা কোনো সংবাদে খুশির জোয়ার বইবে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
পিতামাতার সঙ্গে দীর্ঘদিনের মতানৈক্য দূর হবে। শিক্ষার্থীদের হাতে নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হয়ে পড়বে।
সিংহ (২১ জুলাই-২০ আগস্ট)
দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে। ভাঙা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগবে। মামলা মোকদ্দমার রায় পক্ষে আসবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব করবে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কর্ম ও ব্যবসাবাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ প্রশস্ত হবে। ভাইবোনদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন। শত্রু ও বিরোধীপক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। কর্মের সুনাম যশ মজবুত আসন পেতে সাহায্য করবে। ব্যবসাবাণিজ্যে মজুদ মালের দাম ফুলেফেঁপে উঠবে। দীর্ঘদিনের ঋণমুক্তির জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতা প্রাপ্ত হবেন। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। পরিবারে নতুন মুখের আগমন ঘটতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণœ হয়ে পড়বে। বাড়ির ইলেকট্রনিক্স সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল ও আসবাবপত্র মেরামতে নাজেহাল হয়ে পড়তে হবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হয়ে উঠবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বেকার যুবক-যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। নিত্যনতুন ব্যবসাবাণিজ্যে পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। শিক্ষার্থীদের মনোবল দশগুণ চাঙ্গা হয়ে উঠবে। মামলা মোকদ্দমায় জয়লাভ করার সম্ভাবনা প্রবল।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতা প্রাপ্ত হবেন। কর্ম ও ব্যবসাবাণিজ্যে তরতাজা উন্নতি করে চলবেন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন সাধ পূরণের দিকে ধাবিত হবে। প্রেমীযুগলের প্রেম বিবাহের মাধ্যমে স্বীকৃতি পাবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa