ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রায়পাশায় চাচাতো ভাইয়ের হাতে স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ১১ নভেম্বর ২০২০   ৩৭৩ বার পঠিত
রায়পাশায় চাচাতো ভাইয়ের হাতে স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগ

বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে ঐ ঘটনায় ছাত্রীর চাচাতো ভাই বদল আকনকে প্রধান আসামি এবং মিম নামের একজনকে সহযোগিতার অভিযোগ জানিয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা করেছেন ভুক্তোভোগীর পরিবার।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, ঐ হোটেলের রেজিস্ট্রার খাতায় নাম থাকার প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বাদল ও সহযোগী মিমকে আটক করতে অভিযান চালানো হচ্ছে।

নির্যাতিতার পরিবার সূত্রে জানায়, নতুন পোষাক কিনে দেয়ার কথা বলে গত ১৫ অক্টোবর দুপুরে নগরীর হাজী মহসিন মার্কেটে নিয়ে যায় চাচাতো ভাই বাদল। পরে, নগরীর আবাসিক হোটেল শামসের ৪র্থ তলার একটি রুমে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। সেসময় ছাত্রী ডাক চিৎকার দিলে বাদল ধর্ষণ করতে পারেনি। লোক লজ্জার ভয়ে এতদিন কাউকে জানায়নি। তবে আর যেন কারো সাথে এমন অপকর্ম করতে না পারে সেজন্য বিচারের দাবিতে থানায় অভিযোগ দিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa