ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন

আজকের ভাগ্যচক্র

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ০২ নভেম্বর ২০২০   ৩৩১ বার পঠিত
আজকের ভাগ্যচক্র

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি বৃশ্চিক রাশির জাতব্যক্তি, আপনার ওপর আজ সেনাপতি মঙ্গল, গ্রহমাতা চন্দ্র ও ন্যায়ের দেবতা শনি মহারাজের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কর্কট রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে, ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। হাতে থাকা প্রায় কাজই সম্পন্ন হবে। ভাঙা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগার সম্ভাবনা।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
ধন উপার্জনের নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। ব্যবসা বাণিজ্যে মজুদমালের দাম ফুলে-ফেঁপে উঠবে। দূর থেকে আসা কোনো না কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে, পিতা-মাতার কাছ থেকে ভরপুর সাহায্য প্রাপ্ত হবেন।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনাসামগ্রীর পসরা সাজবে। প্রেমীযুগলের জন্য দিনটি স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে।

মিথুন [২১ মে-২০ জুন]

শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকবে। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে। সংকটকালে বন্ধু-বান্ধব আত্মীয় পরিজনরা দূরে থেকে মজা দেখবে কোনোরূপ কঠোর ভূমিকা রাখবে না।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

দীর্ঘদিনের আটকে থাকা বিল পাস ও অচল ব্যবসা সবল হবে। শূন্য পকেট পূর্ণ শুধু নয় ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে, গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। প্রেমীযুগলের প্রেম ধন্য হবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

কর্ম ও ব্যবসা বাণিজ্যে শ্রম অনুপাতে ফললাভ করা কঠিন হবে। অত্যাবশ্যকীয় বিদেশগমনের পথে কোনো না কোনো বাধা আসবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সঙ্গে পরিশ্রমী ও মিতব্যয়ী হতে হবে।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ এসে ধরা দেবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনাসামগ্রীর পসরা সাজবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হবে। শ্রম মেধা প্রযুক্তি ও কৌশলের পূর্ণ ফল প্রাপ্ত হবেন।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

ব্যবসা-বাণিজ্যে মন্দা কর্মে হয়রানিমূলক দূর বদলি অন্যদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় তীব্রগতির বাহন বর্জন করুন।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। গোপন প্রেম ও অনুচিত কাজবাজ থেকে বিরত থাকুন। শ্রমিক কর্মচারী ও ড্রাইভারদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

ব্যবসা বাণিজ্যে তরতাজা উন্নতি করে চলবেন, কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে, গৃহসুখ বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিন, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি ঝুঁকবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। দা¤পত্যজীবন কটুতার ভরে থাকলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই। প্রেম বন্ধুত্ব ভ্রমণ শুভ।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

দীর্ঘদিনের ভাঙা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগবে, দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটতে বাধ্য হবেই হবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

ভাইবোনদের সঙ্গে মতানৈক্য দূর হবে। প্রেমিকযুগলের জন্য দিনটি স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে। দূর থেকে আসা কোনো সংবাদ বেকার যুবক-যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হয়ে পড়বে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa