ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মোবাইল টাওয়ারের ওপরে স্বামী

আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০   ৩৪২ বার পঠিত
স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মোবাইল টাওয়ারের ওপরে স্বামী

ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদে উদ্ভট এক ঘটনা ঘটেছে। তেজপাল সিংহ নামে এক ব্যক্তি স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মোবাইল টাওয়ারের ওপরে চড়ে বসেছেন। তবে যেমনভাবে উঠেছিলেন ঠিক তেমনভাবেই নেমেও আসেন তিনি। এদিকে, তেজপালের এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা রীতিমতো চিন্তায় পড়ে যান। দুর্ঘটনার ভয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশকেও খবর দেওয়া হয়।

ইতোমধ্যেই জানা যায়, ওই ব্যক্তি স্ত্রীর সঙ্গে ঝগড়া করার পরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। এই খবর জানাজানি হলে মজা দেখতেও প্রচুর মানুষ ভিড় করে। ভিড় সামলানোর সঙ্গে সঙ্গে রাগ করে মোবাইল টাওয়ারে উঠেপড়া ব্যক্তিকে বোঝাতেও থাকে পুলিশ। বেশ কিছুক্ষণ পরে মাথা ঠাণ্ডা হলে নামতে শুরু করেন তেজপাল। যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ে সবার।

স্ত্রীর বিরুদ্ধে অনেক অভিযোগ তেজপাল সিংহের। দুজনেরই এটা দ্বিতীয় বিবাহ। তবে এখন তেজপাল এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান। টাওয়ার থেকে নেমে তিনি বলেন, স্ত্রীকে নিয়ে আমি আর পেরে উঠছি না। আমাকে নানা রকম মিথ্যে মামলায় ফাঁসাতে চায়। পুলিশও আমার কথা শোনে না। আমি এই বউয়ের হাত থেকে মুক্তি চাই।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa