রবিবার (৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি সিলেট এর শাহপরান থানাধীন টিলাগড় এলাকায় অভিযান পরিচালনা করে ৭৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেন র্যাব-৯। আসামী মোঃ আক্কাছ আলী (৫৬) মাজিয়ালী এলাকার মৃত নাসির শেখ’র ছেলে এবং মোঃ ফকরুল (৪৫) কায়রাকান্দা এলাকার মৃত জামাল উদ্দিন’র ছেলে।
উভয়ই ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার বাসিন্দা। বর্তমানে দুজনই সিলেট জেলার শাহপরাণ থানাধীন ব্রাহ্মণপাড়া এলাকায় বসবাস করেন। উপর্যুক্ত ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আালামতসহ গ্রেফতারকৃত আসামিদ্বয়কে এসএমপি সিলেট এর শাহপরান থানায় হস্তান্তর করে।
বিষয়টি দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
