শনিবার (৩ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল এসএমপি সিলেট এর দক্ষিণ সুরমা থানার ফেরিঘাট কদমতলী এলাকা থেকে জুয়া আসর থেকে ৪ জনকে আটক করেন র্যাব-৯। আসামী ১। হারুনুর রশিদ (৪৩), পিতা: মৃত আরব আলী, ২। মো. আনোয়ার (৫৪), পিতা: মৃত ছাইদুর রহমান, ৩। মোঃ আল আমিন (৩৪), পিতা: ফজলু মিয়া, ৪। নুরুল ইসলাম (৩৮), পিতা: মৃত মাসুক মিয়া।
তাদের হেফাজত থেকে ২ (দুই) বান্ডিল তাস, বান্ডিলে ৫২ টি করে সর্বমোট = ১০৪ টি তাস, জুয়া খেলায় ব্যবহৃত ১ টি সিল্লপ বই ও জুয়ার আসর থেকে নগদ ১৭১৪০/-(সতেরো হাজার একশত চল্লিশ) টাকা জব্দ করেন। র্যাব জুয়া আইনে মামলা দায়ের করে এসএমপি সিলেট এর দক্ষিণ সুরমা থানায় ধৃত ব্যক্তিদের হস্তান্তর করেছে।
বিষয়টি দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
