সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় রাজন ও রনিসহ তিন আসামিকে আদালতে হাজির করা হয়েছে।
রিমান্ড শেষ হওয়ায় দুপুরে, তাদেরকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
সেখানে ১৬৪ ধারায়, জবানবন্দি দিচ্ছে তারা। এরআগে, গতকাল একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ছাত্রলীগ নেতা সাইফুরসহ তিন আসামি। গত ২৫ সেপ্টেম্বর, স্বামীকে নিয়ে ঘুরতে গিয়ে এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন গৃহবধূ।
এ ঘটনায় ছাত্রলীগ নেতা সাইফুরসহ ৬ জনের নাম উল্লেখসহ ৯ জনকে আসামি করে শাহপরান থানায় মামলা করা হয়। পুলিশের অভিযানে গ্রেফতার হয় ৮ জন। এদিকে, রিমান্ডে থাকা তারেকসহ দুই আসামির ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
এরআগে, গত বৃহস্পতিবার সাইফুরসহ ৬ আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।
