সারাদেশে শিক্ষার্থীদেরকে ধর্ষণ, নিপীড়ন ও ভয়ভীতি প্রদর্শনকারী ও এম সি কলেজে ধর্ষণের সাথে জড়িত সকলের বিচার নিশ্চিত করার দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন করেছে নবযুগ ছাত্র ও যুব পরিষদ।
১লা অক্টোবর বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংঠনের চেয়ারম্যান আজিজুল ইসলাম জয় এর সভাপতিত্বে ও মারুফ আহমদ পাবেল এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বেলাল তালুকদার, সংঠনের উপদেষ্টা শাহনেওয়াজ বিল্লা, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আলীম উদ্দিন হালিম, দুর্নীতিমুক্তকরণ যুব ফোরাম এর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও সমাজকর্মী আব্দুস সামাদ, এছাড়া আরও বক্তব্য রাখেন, ইউ পি সদস্য আজাদুর রহমান কালের কন্ঠ শুভ সংঘ এর জেলা শাখার সাধারণ সম্পাদক তাকবীর হোসেন মান্না,লোকমান হোসেন, শেখ কামরুল হাসান, কুহিনূর আক্তার, তাসলিমা বেগম, রায়হান, বাপ্পি, তাহমিদ, সাকিল প্রমুখ।
বক্তারা সারা বাংলাদেশের ধর্ষণকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
