মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার নোমান নগর রাইছ মিল এলাকা থেকে ৬ কেজি গাঁজা জব্দসহ ৩ জনকে আটক করেন র‌্যাব-৯।

আসামীদ্বয়ের মধ্যে মোঃ রুবেল (২৪) হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানারা জলিলপুুর এলাকার কাসন মিয়া’র ছেলে, মোঃ আতাউর রহমান (২২) হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার জলিলপুর এলাকার মৃত আ. শহীদ’র ছেলে এবং একই এলাকার সজিব দেবনাথ (২০) শ্রীদাম দেবনাথ’র ছেলে।

জব্দকৃত আলামতসহ ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে হবিগঞ্জ জেলার চুনারুঘাট হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র‌্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।