গতকাল (২৪ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, এর কমান্ডিং অফিসার লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম এর নেতৃত্বে মেজর মো. শওকাতুল মোনায়েম, ও এএসপি ওবাইনসহ সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন দয়ার বাজার এলাকা থেকে ৯০ ফেন্সিডিল উদ্ধার ও জব্দ করে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ জাফরুল ইসলাম (২৭)’কে গ্রেফতার করে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদক মামলা দায়ের করে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, সিলেট জেলার কানাইঘাট থানাধীন সাতবাক এলাকা থেকে ২৬৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দসহ পেশাদার ইয়াবা ব্যবসায়ী মোঃ শসের আলম (৩০)’কে আটক করেন র্যাব-৯। জব্দকৃত আলামতসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে সিলেট জেলার কানাইঘাট থানায় হস্তান্তর করেছে।
অপরদিকে, সিলেট জেলার বিশ^নাথ থানাধীন মাঝগাঁও এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ৩,০১,০০০ পিস বা শলাকা ভারতীয় পাতার বিড়িসহ পেশাদার চোরাকারবারী মোঃ আফরোজ আলী (৫৮), পিতা- মৃত ইস্কান্দার আলী, সাং- মাঝগাঁও, থানা- বিশ^নাথ, জেলা- সিলেট ‘কে গ্রেফতার করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য আলামতসমূহ আসামিকে সিলেট জেলার বিশ^নাথ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়গুলো দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
