গতকাল (২৩ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন ভোলাগঞ্জ আর্দশ গ্রামে অভিযান পরিচালনা করে ৪৬০ বোতল বিদেশী মদ (অফিসার চয়েজ) উদ্ধার ও জব্দসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেন। আসামী মোঃ কামিচুর রহমান (২৬) সিলেট জেলার জালালাবাদ থানাধীন বড়কাফন এলাকার মৃত জামমেদ আলী’র ছেলে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদক মামলা দায়ের করে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করেছে।

এদিকে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসএমপির এয়ারপোর্ট থানাধীন চৌকিরদিঘী এলাকা থেকে ৩৪ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার ও জব্দসহ পেশাদার মাদক ব্যবসায়ী দুুরুদ মিয়া (৪৮) কে আটক করেন। আসামী সিলেট জেলার কোতোয়ালী থানাধীন সুবিদবাজার এলাকার মৃত আফতাব মিয়া’র ছেলে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদক মামলা দায়ের করে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, এসএমপির শাহপরাণ থানা এলাকা থেকে প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে র‌্যাব-৯। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম ও ঠিকানাঃ-১। মোঃ সাইফুল ইসলাম (৩৬), পিতা- মোঃ মোবারক হোসেন, সাং-জিয়াপুর রাইচ মেইল বাড়ী, থানা- বুড়িচং, জেলা-কুমিল্লা, ২। সাগরী আক্তার (৩০), পিতা- হাফিজ খাঁন, সাং- চর নটাখোলা, থানা- দোহার, জেলা- ঢাকা। উল্লেখ্য যে, চাকুরী প্রত্যাশী নিরীহ ও বেকার যুবকদের চাকুরীর প্রলোভন দেখিয়ে নামে বেনামে একাধিক ভূয়া প্রতিষ্ঠান খুলেএবং চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়েবিপুল পরিমান টাকা আত্নসাৎ করে। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে এসএমপির শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়গুলো দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র‌্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।