গতকাল (২২ সেপ্টেম্বর) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম এবং এএসপি ওবাইন এর নেতৃত্বে এসএমপির শাহপরাণ থানাধীন মুরাদপুর পয়েন্ট থেকে Betnovate-N Skin Cream 20mg- 11,970 pcs, Betnovate-C Skin Cream 30mg- 1,570 pcs, Dabur Amla 275ml- 2,160 pcs , Coverd van 1 pcs , Mini Cavad van-01 উদ্ধার ও জব্দসহ ২ চোরাকারবারীকে আটক করেন। আসামীদ্বয়ের একজন মোঃ জাহাঙ্গীর আলম (৩২) সিলেট জেলার এয়ারপোর্ট থানাধীন চাতলীবন এলাকার মোঃ আব্দুল্লাহ’র ছেলে। এবং অন্যজন জুটন মজুমদার (২৭) লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন রামকৃষ্ণপুর এলাকার মনি লাল মজুমদার’র ছেলে। উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত অসামীদ্বয়কে এসএমপির শাহপরাণ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি মো. আব্দুললাহ এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন পাথারিয়া বাজার থেকে ৪৯,০০০ শলাকা ভারতীয় পাতার বিড়ি, বিড়ি বিক্রয়লব্ধ ৯,১৮০ টাকা জব্দসহ চোরাকারবারী ১। মোঃ বুরহান উদ্দিন (৬০) মৃত আঃ গফুর’র ছেলে, ২। ফয়সল মিয়া (২৮) নাজিম উল্লাহ’র ছেলে, ৩। মোঃ শাহেদ (১৯) মোঃ সোহেল মিয়া’র ছেলে’কে আটক করেন। সর্ব সাং- গাজীনগর, থানা- দক্ষিণসুনামগঞ্জ, জেলা- সুনামগঞ্জ। উদ্ধারকৃত আলামত এবং ধৃত ব্যক্তিদেরকে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি মো. আব্দুললাহ এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার দিরাই থানা এলাকায় অভিযান পরিচালনা করে দিরাই বাজারের রায়হান স্টোর নামক দোকান হইতে ২২,৫০০ শলাকা ভারতীয় পাতার বিড়ি, বিড়ি ক্রয়-বিক্রয়লব্ধ ৪,৩৫০ টাকা জব্দসহ ১ চোরাকারবারীকে আটক করেন। আসামী মোঃ আবু বক্কর মিয়া (৩৩) সুনামগঞ্জ জেলার দিরাই ধানাধীন রাধানগর মৃত জরিপ উদ্দিন’র ছেলে। উদ্ধারকৃত আলামত এবং ধৃত ব্যক্তিকে সুনামগঞ্জ জেলার দিরাই থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।
এবং, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার বাউরকাপন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পাইপগান উদ্ধার ও জব্দ করেছে র্যাব-৯। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়গুলো দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
