সোমবার (২১ সেপ্টেম¦র) গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানি(ইসলামপুর ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সামিউল ইসলাম ও এএসপি মো. আফসান- আল- আলম এর সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন গোবিন্দগঞ্জ বাজারস্থ রেল লাইনের সামনে থেকে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ছাদিক আলী(২৫) কে আটক করেন। আটককৃত আসামী সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন রাধানগর মৃত মোঃ নুর মিয়া’র ছেলে। ধৃত ব্যক্তিকে র্যাব ওয়ারেন্টমূলে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর করেছে।
এদিকে, ঐ একই দিনে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর আহমেদ নোমান জাকি এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার বাহুবল থানার পূর্ব জয়পুর নতুনবাজার থেকে নিষিদ্ধ ৮১০০০টি ঞধৎমবঃ ১০০(ঝবীঁধষ ঞধনষবঃং), ১৬০টি ঝধঁহফধৎুধ অষড়বাবৎধ এবষ, ১১২টি ঔধপ ঙষরাড়ষ ইড়ফু ঙরষ, ১৬০টি উধহঃ কধহঃর ঞড়ড়ঃযঢ়ধংঃব ও ১টি সিএনজি এবং নগদ-১৬০০/-টাকা জব্দসহ পেশাদার চোরাকারবারী আ. ওয়াহিদ (৪৫) কে আটক করেন। আসামী হবিগঞ্জ জেলার চুনারুঘাট ধানাধীন ইনাতাবাদ মৃত আব্দুর রহমান’র ছেলে। জব্দকৃত আলামতসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে র্যাব বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করেছে।
