মৌলভীবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
আজ রবিবার(১৩ সেপ্টেম্বর) মৌলভীবাজার সদর উপজেলার কোর্ট রোড, চৌমুহনা, ও পশ্চিমবাজার এলাকায় জেলা প্রশাসন, মৌলভীবাজার কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এসময় অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য সংরক্ষণ করা, অনুমোদনহীন পণ্য বিক্রয় করা, স্বাস্থ্যবিধি অমান্য করে ব্যবসা পরিচালনা করা ইত্যাদি অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় মোট ছয়টি মামলায় তিন হাজার নয়শত টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রফিকুল ইসলাম ও শামীমা আফরোজ মারলিজ।
