রাজধানীর বিজয়নগরের আজিজ কো-অপারেটিভ ভবনে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৮টা থেকে এ অভিযান শুরু করে শাহবাগ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে জামায়াত ইসলামের কয়েকজন আজিজ কো-অপারেটিভ ভবনে গোপন বৈঠক করছে। তারা কোনো নাশকতার পরিকল্পনা করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে থাকা ১৬ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

 

রমনা জোনের সহকারী-উপ কমিশনার (এসি) শেখ মোহাম্মদ শামিম সাংবাদিকদের জানান, তাদের কাছে কাছে সংবাদ ছিল নাশকতার জন্য জামায়াতের বেশ কয়েকজন বৈঠকে বসেছে। এই সংবাদের ভিত্তিতে অভিযান চালাই। পরে বৈঠক থেকে তাদের ১৬ জনকে আটক করা হয়। অভিযান চালিয়ে কয়েক শ জিহাদি বই, লিফলেট জব্দ করা হয়েছে। আটক জামায়াত নেতাকর্মীদের থানায় নেওয়া হয়েছে।