মৌলভীবাজার পৌরসভা কর্তৃক মশার বংশ বিস্তার রোধে লার্ভা ধ্বংস কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে পৌরসভার উদ্যোগে কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নাজিয়া শিরিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজবাউর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব।

এতে সভাপতিত্ব করেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।