ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রামসাগর এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে গাইবান্ধায় সর্বস্তরের মানুষের অংশগ্রহনে মানববন্ধন

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০   ২৯৯ বার পঠিত
রামসাগর এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে গাইবান্ধায় সর্বস্তরের মানুষের অংশগ্রহনে মানববন্ধন

উত্তরাঞ্চলের বহুল জনপ্রিয় বোনারপাড়া-দিনাজপুরগামি রামসাগর এক্সপ্রেস ট্রেনটি বন্ধের এক যুগ পরে পুনরায় চালুর দাবিতে আজ ২৪ ফেব্রয়ারী সোমবার বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার উদ্যোগে রেল স্টেশনের ২নং প্লাটফরমে এক মানববন্ধন কর্মসুচী পালন করে। মানববন্ধনে রাজনৈতিক নেতৃবন্দ, সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বত:স্ফুর্তভাবে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয়। এ মানববন্ধনে সর্বস্তরের মানুষের দাবীর সাথে একত্বতা ঘোষনা করে মানববন্ধনে অংশ নিয়ে দ্রুত দাবী বাস্তবায়নে দাবী জানিয়েছেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সরোয়ার কবির ।

জেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাড. সেকেন্দার আজম আনামের সভাপতিত্বে ও মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফারহান শেখের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, জাতীয় পার্টির নেতা শাহজাহান খান আবু, কবি সরোজ দেব, পৌরসভার প্যানেল মেয়র তানজিমুল ইসলাম পিটার, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক খান মো. সাঈদ হোসেন জসিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি আলমগীর কবির বাদল, সাংবাদিক আরিফুল ইসলাম বাবু, রিকতু প্রসাদ, রেজাউন্নবী রাজু, জাহাঙ্গীর কবির তনু, শামীম আল সাম্য, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম, নিরাপদ চিকিৎসা চাই জেলা কমিটির সভাপতি ইয়াসির আরাফাত রুনু, অ্যাড. সালাউদ্দিন কাশেম, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, রওশন হাবীব, মানবাধিকার কর্মী বিজলী বেগম, কায়ছার প্লাবন, সাজ্জাদ হোসেন পল্টন প্রমুখ।

বক্তারা অবিলম্বে রামসাগর ট্রেন চালু, গাইবান্ধা এক্সপ্রেস নামে স্বতন্ত্র একটি এক্সপ্রেস চালু, আন্ত:নগর সকল ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি, রেল স্টেশনের পরিত্যক্ত ২নং প্লাট ফরমটি চালু, প্লাট ফরমের উন্নয়নসহ ট্রেনগুলোর সময়সূচী নির্ধারণে জনগণের চাহিদা ও সুবিধার প্রতি লক্ষ্য রাখার দাবি জানান। অন্যাথায় জনগণের ট্রেন যাত্রা সুবিধা সমূহ গাইবান্ধা রেল স্টেশনে প্রতীকিভাবে সকল ট্রেন অবরোধসহ লাগাতার আন্দোলনের কর্মসূচীর আল্টিমেটাম দেয়া হয়।

উল্লেখ্য, প্রায় এক যুগ আগে মেইল ট্রেন রামসাগর এক্সপ্রেস প্রতিদিন সকাল ৬টায় বোনারপাড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে যেতো এবং গাইবান্ধা সদরের বাদিয়াখালী ত্রিমোহনী হয়ে কুপতলা, কামারপাড়া, নলডাঙ্গা, বামনডাঙ্গা, চৌধুরানী, হাসানগঞ্জ স্টেশনের উপর দিয়ে কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুর যেতো। কোন কারণ ছাড়াই দীর্ঘ এক যুগ ধরে ট্রেনটি বন্ধ রয়েছে। এই ট্রেনটি চালু হলে গাইবান্ধাসহ কয়েক জেলার মানুষে দুর্ভোগ লাঘব হবে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa