
মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর মোঃ মাসুদ আহমদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও বিভ্রান্ত জড়ানোর প্রতিবাদে মানববন্ধন।
আজ (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পৌর কাউন্সিলবৃন্দের আয়োজনে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন : সিলেটে সমাবর্তনের দাবিতে মানববন্ধন
মানববন্ধনে সভাপতিত্ব করেন, জেলা কৃষকলীগের সভাপতি জমশেদ আহমদ।
এসময় বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা রহমান,পৌর কাউন্সিলর আনিসুজ্জামান বায়েছ, ইউপি সদস্য শাহেদ আহমদ, সমাজসেবক শাহজাহান আহমদ প্রমুখ।