ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বাগেরহাটে ডাকাতি করতে এসে গনপিটুনিতে অজ্ঞাত যুবক নিহত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২০   ৩৫৬ বার পঠিত
বাগেরহাটে ডাকাতি করতে এসে গনপিটুনিতে অজ্ঞাত যুবক নিহত

গতকাল বাগেরহাটের কচুয়ায় ডাকাতি করতে এসে গনপিটুনিতে অজ্ঞাত যুবক (৩৫) নিহত হয়েছেন। সোমবার ভোররাতে বারুইখালি গ্রামের সোমেদ হাওলাদার এর বাড়ি ডাকাতি করতে গেলে গণপিটুনির শিকার হয় ওই যুবক। এসময় ওই এলাকার দুইজন আহত হয়েছে। পরে সকাল সাড়ে ৬টার সময় আহত যুবককে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বিষয়টি জানার পরে বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

আহতরা হলেন, বারইখালি গ্রামের আব্দুল কাদের হাওলাদারের ছেলে মোহিত হাওলাদার (৩২) ও মহাসিন হাওলাদার (৩৬)। ওই পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য জাকির হাওলাদার বলেন, ডাকাতি করার উদ্দেশ্যে ভোর রাতে ৫-৬ জনের একদল লোক সোমেদ হাওলাদারের বাড়িতে ঢোকে। এ সময় ডাকাতরা সোমেদ হাওলাদারের বাড়ি থেকে নগদ ৫০ হাজার টাকা,৩টি মোবাইল ও স্বর্নালংকার লুট করে। বাড়ির লোকজনের ডাক চিৎকারে গ্রামের লোকজন বেড়িয়ে আসে এবং ডাকাতরা লোকজনের সমাগম টের পেয়ে পালানোর চেষ্টা করে। এসময় গনপিটুনিতে অজ্ঞাত এক যুবক গুরুত্বর আহত হয়। ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। ডাকাতদের ধরতে গিয়ে স্থানীয় দুই যুবকও আহত হয়েছে।

কচুয়া থানার ওসি (তদন্ত) সর্দার ইকবাল হোসেন বলেন, গনপিটুনিতে আহত যুবককে হাসপাতালে নিয়ে আসার পরে সে মারা যায়। যুবকের পরিচয় জানতে আমরা তার ছবি দিয়ে বেতার বার্তা পাঠিয়েছি বিভিন্ন থানায়। মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa