ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সিলেটে সমাবর্তনের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২০   ২৮৮ বার পঠিত
সিলেটে সমাবর্তনের দাবিতে মানববন্ধন

সমাবর্তনের দাবিতে সিলেটে মানববন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দ্রুত সময়ের মধ্যে সমাবর্তনের দাবি না মানলে ক্লাস বর্জন, ক্যাম্পাস অবরোধ ও জাতীয় বিশ্ববিদ্যালয় ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে বলেও জানিয়েছেন তারা।
জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ সিলেট মহানগরের উদ্যোগে রোববার সকাল ১১টার দিকে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সদস্য কুতুব উদ্দিন বকুলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় আহবায়ক (সিলেট বিভাগ) জুনায়েদ আহমেদ, আবু সুফিয়ান রাহুল, আশরাফ উদ্দীন প্রমুখ।
মানববন্ধনে সমাবর্তন, সরকার নির্ধারিত ফ্রি এর অতিরিক্ত আদায় না করাসহ ৫ দফা দাবি উত্তোলোন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সমাবর্তন আমাদের ন্যায্য অধিকার। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৮ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্তে¡ও আমরা মর্যাদা পাচ্ছি না। অথচ জব সেক্টরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রচুর শিক্ষার্থী রয়েছে। আমরা দাবি আদায়ে সোচ্চার হয়ে সমাবর্তনের দাবি আদায় করব।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa