ঢাকা
১২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​ সাগরে লঘুচাপের সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু

দল বল নিয়ে নদী পার হচ্ছে কুমির

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০   ৪৫৫ বার পঠিত
দল বল নিয়ে নদী পার হচ্ছে কুমির

পিঠে বাচ্চা নিয়ে কুমিরের নদী পার হওয়ার একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। বড় কুমিরের পিঠে তার বাচ্চাদের পানির ঢেউ থেকে রক্ষা করে তীরে পৌঁছে নিয়ে যেতে দেখা গেছে।

বাবা কুমিরের দায়িত্ব পালন দেখে নেটিজেনরা বিস্মিত। সামাজিক যোগাযোগের মাধ্যমে সেই দৃশ্যের ছবি প্রথমে পোস্ট করেন আইএফএস কর্মকর্তা প্রবীণ কাসওয়ান।

ছবিটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, সবচেয়ে সতর্ক এবং সেরা বাবা। ছবিতে দেখা যায়, সন্তানদের নিয়ে চাম্বল নদী পার হচ্ছে কুমিরটি।

প্রবীণ কাসওয়ান জানিয়েছেন, আমাদের সংরক্ষণের চেষ্টাকে এই প্রজাতি বজায় রাখছে এভাবেই। আমরা যখন নদী সংরক্ষণের কথা বলি, তখন আমরা এই প্রজাতির ভবিষ্যতের কথাও বলি।

ছবিটি অনেকেই টুইটারে শেয়ার করেছেন। এরই মধ্যে অনেকেই লাইক করেছেন। আর এতে মন্তব্য করেছেন হাজারেরও বেশি মানুষ। এই পোস্টে সবাই বাহবা দিয়ে কুমিরটিকে দায়িত্ববান বাবা হিসেবে বর্ণনা করেছেন।

একজন লিখেছেন, একজন দায়িত্বশীল বাবা … ছবিটি মানুষকে অনেক কিছু শেখাচ্ছে। আরেক জন লিখেছেন, সত্যিই খুব সুন্দর ছবিটি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa