ঢাকা
১৩ আগস্ট ২০২৬
দেশজুড়ে
কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক “দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা” মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​ সাগরে লঘুচাপের সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩

গভীর প্রেম, পাসপোর্ট-ভিসা ছাড়াই কলকাতার যুবতী বাংলাদেশে!

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০   ৫৯৭ বার পঠিত
গভীর প্রেম, পাসপোর্ট-ভিসা ছাড়াই কলকাতার যুবতী বাংলাদেশে!

পাসপোর্ট-ভিসা ছাড়াই গভীর প্রেম ও ভালোবাসায় মত্ত হয়ে প্রেমের টানে কলকাতার যুবতী সুস্মিতা পাসপোর্ট ভিসা ছাড়াই বাংলাদেশে এসেছেন। পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার যুবক মো. খাইরুল তার বাবা সোলায়মানের সঙ্গে কুমিল্লায় হোটেল ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কুমিল্লায় অবস্থানকালে চার বছর আগে কলকাতা বেলু শহরের সুস্মিতার সঙ্গে ফেসবুকে পরিচয়ের পর বার্তা আদান-প্রদানে তাদের মধ্যে গড়ে ওঠে গভীর সম্পর্ক। বাবা-মা বিয়ে ঠিক করলে সেখান থেকে বেনাপোলের বর্ডার হয়ে বাংলাদেশে পালিয়ে চলে আসেন সুস্মিতা। এরপর খাইরুলের সঙ্গে চার দিন কুমিল্লায় অবস্থান করার পর গ্রামের বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠীতে আসেন এবং এখানেও তিন দিন অবস্থান করার পর বিষয়টি জানাজানি হয়।

 

এ বিষয় স্থানীয় সংবাদকর্মীরা খাইরুলের মায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, কী করব বুঝতে পারছি না। ছেলের সঙ্গে ওই মেয়েটির ফেসবুকে পরিচয়। বাড়ির ঠিকানা বলছে- কলকাতার বেলুতে। আমরা ওর বাবা-মায়ের সঙ্গে কথাও বলেছি। তারা বলে সুস্মিতাকে জিজ্ঞাসা করেন ও যদি আসতে চায় তাহলে আমরা এসে ওরে নিয়ে যাব।

সুস্মিতার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ফিরো যাব না। আমি এখানে থাকব। কিভাবে পরিচয় জানতে চাইলে তিনি বলেন, ফেসবুকে খাইরুলে সঙ্গে আমার চার বছরের সম্পর্ক। ম্যাসেঞ্জারে ওর সঙ্গে কথা হতো। এভাবে একে অপরকে ভালোবেসেছি। এক প্রশ্নে সুস্মিতা বলেন, খাইরুলের সঙ্গে সংসার করতে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হবেন তিনি।

সুস্মিতা আরো বলেন, বাংলাদেশ সম্পর্কে আমি খাইরুলের কাছ থেকে সবকিছু জেনেছি। তাছাড়া খাইরুলের পরিবার সম্পর্কে সবকিছু জেনেই আমি বাংলাদেশে আসি। আমি খাইরুলকে বিয়ে করতে চাই, কলকাতায় ফিরে যাব না।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa