মৌলভীবাজারের কৃতি সন্তান সাইফুর সিলেট জেলা ও দায়রা জজ আদালতে এ পি পি নিযুক্ত

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০ | ২:৫১ অপরাহ্ণ

মৌলভীবাজারের কৃতি সন্তান সাইফুর সিলেট জেলা ও দায়রা জজ আদালতে এ পি পি নিযুক্ত
apps

ঐতিহ্যবাহী সিলেট জেলা ও মহানগর আদালতে সরকারি কৌশলী নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি/পিপি শাখা) থেকে (সলিসিটর/জিপি-পিপি(সিলেট)-৫৫/২০০৯-২২,
তাং-১০/০২/২০২০) নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এডভোকেট মোহাম্মদ সাইফুর রহমানকে সহকারী আইন কর্মকর্তা(এ,পি,পি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

১৯৮০ সালে তিনি মৌলভীবাজার জেলার সদর উপজেলার গোরারাই গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ২০১৩ সালে সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সমাজ বিষয় সম্পাদক নির্বাচত হন।

Development by: webnewsdesign.com