হবিগঞ্জের সুনামধন্য বিদ্যাপীঠ বৃন্দাবন সরকারি কলেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উপহার স্বরূপ দূরবর্তী ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য এই প্রথম মোট পাঁচ টি বাস প্রদান করা হয়েছে।

গতকাল ১০ফেব্রুয়ারি (সোমবার) বৃন্দাবন সরকারি কলেজ এর অধ্যক্ষ জনাব ইলিয়াস হোসেন বাস সার্ভিস এর শুভ উদ্ভোধন করেন। আজ থেকে পরীক্ষামূলক ভাবে লাখাই ও বানিয়াচং রোডে দুটি বাসের যাত্রা শুরু হয়। এবং কয়েকদিনের মধ্যেই হবিগঞ্জ-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির (এমপি) মহোদয় অারো তিনটি সহ মোট পাঁচটি বাসের শুভ উদ্ভোধন করবেন বলে জানা গিয়েছে। তখন বাসগুলো বাহুবল- আউশকান্দি , চুনারুঘাট, ও মাধবপুর লাইনে শিক্ষার্থীদের বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবে।

হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে দুরদুরান্ত হতে আসা ছাত্র ছাত্রীদের প্রতিদিন নানান সমস্যার মধ্যে পরতে হত। বাসের মধ্যে সিট না পাওয়া এবং সময় মত বাস না পাওয়ার কারণে ছাত্র ছাত্রীরা কলেজে সঠিক সময়ে মধ্যে আসতে পারতো না। এরকম আরো বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হত কলেজ ছাত্র ছাত্রীদের। তাই সাধারন ছাত্র-ছাত্রীদের যাতায়াত সুবিধার কথা চিন্তা করে বৃন্দাবন সরকারি কলেজ এর অধ্যক্ষ জনাব ইলিয়াস হোসেন গতকাল বাস সার্ভিস এর শুভ উদ্ভোধন করেন।

এই বাস সংযোগ চালু করার মধ্যদিয়ে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা এবং ভোগান্তি কমে আসবে বলে শিক্ষার্থীরা মনে করতেছেন।
এই প্রথম বাস সংযোগ চালু করায় সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যেও উৎসাহ উদ্দিপনা বিদ্যমান।

মোট পাঁচটি বাস পাঁচটি উপজেলা লাখাই,বানিয়াচং,নবীগঞ্জ,চুনারুঘাট, মাধবপুর প্রতিদিন সকাল ৮ টার সময় ছাড়বে এবং সকাল ৯ টায় কলেজ পৌছবে। ক্লাস শেষ করার পর আবার ছাত্র ছাত্রীদের তাদের গন্তব্যে পৌছে দিবে। বৃন্দাবন সরকারি কলেজ এর অধ্যক্ষ জনাব ইলিয়াস হোসেন বলেন, প্রতিদিন বাসের সুযোগ সুবিধা ভোগ করতে হলে সবাইকে কলেজ আইডি কার্ড সাথে রাখতে হবে। আইডি না থাকলে কলেজ থেকে সংগ্রহ করে নিতে হবে। অন্যতায় কোন ছাত্র ছাত্রী বাস সেবা গ্রহণ করতে পারবেন না।