ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সিঙ্গাপুরে এক বাংলাদেশী করোনাভাইরাসে আক্রান্ত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০   ২৯৭ বার পঠিত
সিঙ্গাপুরে এক বাংলাদেশী করোনাভাইরাসে আক্রান্ত

প্রথমবারের মতো এক বাংলাদেশির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার সিঙ্গাপুর সরকার এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সিঙ্গাপুরে এ পর্যন্ত ৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই তালিকায় একজন বাংলাদেশি রয়েছেন। ৩৯ বছর বয়সি ওই বাংলাদেশি ওয়ার্ক পারমিট নিয়ে দেশটিতে বাস করছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, ওই প্রবাসী বাংলাদেশির শরীরে প্রথম করোনাভাইরাসের লক্ষণ দেখা যায় গত ১ ফেব্রুয়ারি। ৩ ফেব্রুয়ারি তিনি একটি ক্লিনিকে চিকিৎসকের শরণাপন্ন হন। ৫ ফেব্রুয়ারি তিনি ভর্তি হন চাংজি জেনারেল হাসপাতালে। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

সিঙ্গাপুরে অন্য কারো মাধ্যমে ওই বাংলাদেশির দেহে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে সব মিলিয়ে এক লাখ ৩০ হাজার বাংলাদেশি রয়েছে। তবে তাদের কেউ সম্প্রতি বা এর আগে চীন সফর করেছেন এমন প্রমাণ মেলেনি।

করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় সিঙ্গাপুর তৃতীয় স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৩। তাদের মধ্যে রোববার চারজন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৯৬ জন।

চীনের উহান শহর থেকে বৈশ্বিক মহামারির আশঙ্কা জাগানো ‘২০১৯-এনকোভ’ নামের নতুন করোনাভাইরাস অন্তত ২৮টি রাষ্ট্র ও অঞ্চলের নাগরিকের মধ‌্যে সংক্রমিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa