ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার রাজশাহীতে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০   ২৮৬ বার পঠিত
ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার রাজশাহীতে

রাজশাহী মহানগরের দেওয়ানপাড়া এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে রাজশাহী-ঢাকা মহাসড়ক থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত ব্যক্তির মরদেহের ওপর দিয়ে যানবাহন চলে যাওয়ায় তা বিকৃতি হয়ে গেছে।মহানগরের কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, ভোরে দেওয়ানপাড়া এলাকার রাজশাহী-ঢাকা মহাসড়কের ওপর একটি মরদেহ পড়েছিল। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। রাস্তার ওপর পড়ে থাকা মরদেহের ওপর দিয়ে যানবাহন চলাচল করায় তা ক্ষতবিক্ষত হয়ে গেছে।

তার নাম-পরিচয় জানা যায়নি। তার পরনে লুঙ্গি ও শার্ট ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলেও জানান ওসি জিল্লুর।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa