ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সিলেটে গাজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০   ২৩৪ বার পঠিত
সিলেটে গাজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ভার্থখলার শফিক মিয়ার কলোনীর সামনে থেকে ১০৩ পুরিয়া গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃত ওই নারী মাদক ব্যবসায়ীর নাম নাজমা বেগম (৩০)। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সাতপায়রা গ্রামের জমশেদ মিয়ার স্ত্রী। বর্তমানে তিনি ভার্থখলার শফিক মিয়ার কলোনীতে বসবাস করতেন।

 

 

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুর ২:২০ মিনিটের দিকে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই/মোঃ মাহাবুর আলম মন্ডল, এএসআই/ভূলন চন্দ্র দেব এবং অন্যান্য র্ফোসসহ মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ২৫০ গ্রাম ওজনের ১০৩ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই/মোঃ মাহাবুর আলম মন্ডল বাদী হয়ে আটককৃত ওই নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করলে মাদকদ্রব্য নয়িন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa