ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০   ২৮৬ বার পঠিত
সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

‘দেরীতে বাঁধের কাজ শুরু হলেও নির্দিষ্ট সময়ের আগেই  কাজ শেষ করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে’

এবছর সুনামগঞ্জের হাওরের পানি দেরীতে নামায় বাঁধের কাজও দেরীতে শুরু করা হয়, নির্দিষ্ট সময়ের আগে বাঁধের কাজ শেষ না হওয়ার শঙ্কা থাকলেও সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধের কাজের তদারকী এবং বাঁধ পরিদর্শনে এসে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, দেরীতে বাঁধের কাজ শুরু হলেও মন্ত্রনালয় থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে। নির্দিষ্ট সময়ের আগেই বাঁধের কাজ শেষ করার জন্য, বাঁধের কাজের সুবিধার জন্য বিভিন্ন কমিটি করা হয়েছে। সেই সাথে জেলায় সাংসদ জেলা প্রশাসক এবং প্রশাসনের লোকজন কাজ করছে। সরকরও চায় আগাম বন্যা আসার আগেই নির্দিষ্ট সময়ের আগেই সবকটি বাঁধের কাজ সম্পন্ন করতে হবে। তবে এটা সম্মিলিত একটি কাজ। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন। আজ শনিবার দুপুরে ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলার কয়েকটি বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 

 

 

 

 

প্রতিমন্ত্রী আরো বলেন, পিআইসির সভাপতি ও সদস্যদের নিয়ে নানা অভিযোগ নিয়ে তিনি বলেন, পিআইসি সভাপতির সাথে কথা বলেছি, তবে এলাকাবাসীর আন্তরিকতা দরকার কারণ কাজ তাদের ফসলও তাদের সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। তবে যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে তাদের বাতিল করা হবে। তিনি বলেন আমাদের আন্তরিকতার কোন অভাব নেই, আমরাও চাই সময় মত বাঁধের কাজ শেষ হয়ে যাক। মানুষ ফসল ঘরে তুলুক।
এ সময় আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ সিলেট সংরক্ষিত আসনের সাংসদ শামীমা আক্তার খানম, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মো. সাবিবুর রহমান প্রমুখ।

 

 

 

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa