ঢাকা
১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

বিরল প্রজাতির নেপালি ঈগল উদ্ধার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০   ৫০৮ বার পঠিত
বিরল প্রজাতির নেপালি ঈগল উদ্ধার

পঞ্চগড়ে বিরল প্রজাতির একটি নেপালি ঈগল উদ্ধার করা হয়েছে। জানা যায়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বোদা উপজেলার ধ্যানগ্রামে ঈগলটিকে আটকে রাখে স্থানীয়রা। গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ঈগলটিকে উদ্ধার করে বোদা উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে আসেন।

চিকিৎসা শেষে ঈগলটিকে আটোয়ারী উপজেলার বন্যপ্রাণী আলোকচিত্রী ফিরোজ আল সাবার বাসায় রাখা হয়েছে। পুরো সুস্থ হলে ঈগলটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে। বনবিভাগ দেবীগঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ঈগলটি খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিল।

 

 

 

 

 

 

 

দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান বলেন, “ঈগলটির ইংরেজী নাম স্টেপি। এটি বিরল ও বিপন্ন প্রজাতির একটি ঈগল। বাংলাদেশে নেপালি ঈগল নামে পরিচিতি পেলেও, ভারত, ভুটানসহ অন্যান্য দেশেও দেখা মেলে এই প্রজাতির পাখিদের।”

তিনি আরও জানান, “ঈগলটি বনবিভাগের পর্যবেক্ষণে রয়েছে। পুরোপুরি সুস্থ হলে অবমুক্ত করা হবে।”

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa