ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মৌলভীবাজারে সপ্তাহব‍্যাপী এসএমই মেলার শুভ উদ্বোধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২০   ২২৯ বার পঠিত
মৌলভীবাজারে সপ্তাহব‍্যাপী এসএমই মেলার শুভ উদ্বোধন

মৌলভীবাজারে ৭ দিনব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্প এসএমই পণ্য মেলা- ২০২০এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ মাঠে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি।

এর আগে মেলা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাশিনাথ আল্লাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ মাঠে এসে শেষ হয়।

 

 

 

 

র‌্যালী শেষে আলোচনা সভায় জেলা প্রশাসক নাজিয়া শিরিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান, ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির জেলা সভাপতি বকশি ইকবাল আহমেদ প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, মোহাম্মদ রাকিব উদ্দিন খান ,সহকারী মহাব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন, ঢাকা । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের এসএমই উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এ মেলার আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন।

মেলায় বিভিন্ন পণ্য প্রদর্শনী নিয়ে রয়েছে ৬০টি ষ্টল । মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। আগামী ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মেলা শেষ হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa