ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

শূন্য ঘোষিত তিন আসনে উপনির্বাচন আগামী ২১ মার্চ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০   ২৭৫ বার পঠিত
শূন্য ঘোষিত তিন আসনে উপনির্বাচন আগামী ২১ মার্চ

শূন্য ঘোষিত ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে আগামী ২১ মার্চ ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কমিশনের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ২৩ ফেব্রুয়ারি। আপিল দায়ের ২৪-২৬ ফেব্রুয়ারি এবং আপিল নিষ্পত্তি করা হবে ২৮ ফেব্রুয়ারি। আর প্রার্থিতা প্রত্যাহার ২৯ ফেব্রুয়ারি। এ ছাড়া প্রতীক বরাদ্দ ১ মার্চ এবং ভোট ২১ মার্চ।

গত ২৭ ডিসেম্বর গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার মারা যাওয়ায় তার আসন শূন্য হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে গাইবান্ধা-৩ আসন থেকে এমপি নির্বাচিত হন ডা. ইউনুস।

এর দুই দিন পর ২৯ ডিসেম্বর ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রবিবার দুপুরে তিনি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন। এর আগে ঢাকা দক্ষিণ সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

 

 

 

 

 

এরপর ১০ জানুয়ারি বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন মারা যান। ওইদিন রাত পৌনে ১টায় ঢাকা বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করলে শূন্য হয় আসনটি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa